1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নকআউট নিশ্চিত করলো আরও পাঁচ দল, ইতিহাস গড়ল কেপ ভার্দে - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নকআউট নিশ্চিত করলো আরও পাঁচ দল, ইতিহাস গড়ল কেপ ভার্দে

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২২ বার পঠিত
প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা যাচ্ছে নানা নতুনত্ব। বর্তমানে চলছে গ্রুপপর্বের শেষ রাউন্ড। ইতোমধ্যে ৮টি গ্রুপের খেলা শেষ হয়েছে, বাকি রয়েছে আরও ৪টি গ্রুপের লড়াই।
শনিবার (২৭ জুন) সকালে ‘এইচ’ গ্রুপের ম্যাচ শেষে নিজেদের একটি করে ম্যাচ বাকি থাকলেও নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিসর ও প্যারাগুয়ে।
‘এইচ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ উঠেছে স্পেন। আর রানার্সআপ হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। গ্রুপের শেষ ম্যাচে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সৌদি আরবও।
এই গ্রুপের খেলা শেষ হওয়ার পর অন্যান্য গ্রুপে অন্তত ৪ পয়েন্ট পাওয়া আরও পাঁচটি দল নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২। তাদের মধ্যে কেবল প্যারাগুয়ে তিনটি ম্যাচই শেষ করেছে। ‘ডি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দলটি নকআউট নিশ্চিত করেছে। একই গ্রুপে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সমান ৪ পয়েন্ট নিয়ে আগেই শেষ ৩২ নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
অন্যদিকে নকআউট নিশ্চিত করা ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিসরের এখনও একটি করে ম্যাচ বাকি। চার দলেরই বর্তমান সংগ্রহ ৪ পয়েন্ট। ন্যূনতম তৃতীয় স্থানের দল হিসেবে তারা শেষ ৩২ নিশ্চিত করেছে। তবে শেষ ম্যাচে অন্তত ড্র করতে পারলে নিজেদের অবস্থান আরও শক্ত করবে। পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হওয়ার সুযোগও থাকছে তাদের সামনে।
এমনকি শেষ ম্যাচে হারলেও ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিসরের নকআউটে ওঠা নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে ৩ বা তার কম পয়েন্ট নিয়ে এখনও শেষ ৩২-এর লড়াইয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া (গ্রুপ ‘এ’), স্কটল্যান্ড (গ্রুপ ‘সি’) এবং সেনেগাল (গ্রুপ ‘আই’)। অন্যদিকে মাত্র ৩ পয়েন্ট নিয়েই গ্রুপ রানার্সআপ হয়ে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV