1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
এক নজরে নকআউট নিশ্চিত করা ৩২ দল, কে কার প্রতিপক্ষ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এক নজরে নকআউট নিশ্চিত করা ৩২ দল, কে কার প্রতিপক্ষ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত
নাকটীয়তার মধ্য দিয়ে শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। রোমাঞ্চকর এক ম্যাচে ড্র করে ‘জে’ গ্রুপ থেকে শেষ সময়ে আসরে টিতে থাকল আলজেরিয়া ও অস্ট্রিয়া। তাতে বাদ পড়েছে ইরান। এবার শুরু হচ্ছে শিরোপার আসল যুদ্ধ—নকআউট পর্ব।
রোববার (২৮ জুন) রাত থেকে মাঠে গড়াবে রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলো। ৪৮ দলের বিশ্বকাপ চালু হওয়ায় এবারই প্রথম এই নতুন নকআউট ধাপ যুক্ত হয়েছে। গ্রুপপর্বের ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল মিলে মোট ৩২টি দল জায়গা করে নিয়েছে এই পর্বে।
রাউন্ড অব ৩২ থেকে জয়ী ১৬ দল উঠবে শেষ ষোলোতে। এরপর হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।
নকআউট পর্বে সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বিশ্বকাপে অভিষেকেই শেষ ৩২-এ ওঠা কেপ ভার্দের লড়াই। এছাড়া ব্রাজিল-জাপান, ফ্রান্স-সুইডেন, পর্তুগাল-ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড-ডিআর কঙ্গো ম্যাচও বাড়তি আগ্রহ তৈরি করেছে।
এক নজরে নকআউট নিশ্চিত করা দলগুলো
মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, বেলজিয়াম, মিশর, স্পেন, কেপ ভার্দে, ফ্রান্স, নরওয়ে, সেনেগাল, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, কলম্বিয়া, পর্তুগাল, ডিআর কঙ্গো, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানা।
রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ ও সূচি
২৯ জুন
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (রাত ১টা)
ব্রাজিল বনাম জাপান (রাত ১১টা)
৩০ জুন
জার্মানি বনাম প্যারাগুয়ে (রাত ২টা ৩০ মিনিট)
নেদারল্যান্ডস বনাম মরক্কো (সকাল ৭টা)
আইভরি কোস্ট বনাম নরওয়ে (রাত ১১টা)
১ জুলাই
ফ্রান্স বনাম সুইডেন (ভোর ৩টা)
মেক্সিকো বনাম ইকুয়েডর (সকাল ৭টা)
ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো (রাত ১০টা)
২ জুলাই
বেলজিয়াম বনাম সেনেগাল (রাত ২টা)
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা (ভোর ৬টা)
৩ জুলাই
স্পেন বনাম অস্ট্রিয়া (রাত ১টা)
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (ভোর ৫টা)
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া (সকাল ৯টা)
৪ জুলাই
অস্ট্রেলিয়া বনাম মিশর (রাত ১২টা)
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (ভোর ৪টা)
কলম্বিয়া বনাম ঘানা (সকাল সাড়ে ৭টা)
রাউন্ড অব ৩২ শেষে বিজয়ী ১৬ দল জায়গা করে নেবে শেষ ষোলোতে। এরপর প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার লড়াই, যেখানে একটি হারই শেষ করে দেবে বিশ্বকাপ শিরোপার স্বপ্ন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV