1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ব্রাজিলের অনন্য ‘হেক্সা’ মিশন সম্পন্ন - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ব্রাজিলের অনন্য ‘হেক্সা’ মিশন সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পঠিত
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গত কয়েক আসর ধরেই ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে বিভোর। তাই ব্রাজিল গত কয়েকটি বিশ্বকাপে আসার আগেই রব ওঠে হেক্সা মিশনের। কিন্তু রোববার রাতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। তাই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল সেলেসাওদের।
তবে বিশ্বকাপ পাওয়ার হেক্সা মিশন সফল না হলেও হেক্সার এক অস্বস্তিকর পরিসংখ্যানে নাম লিখিয়েছে ব্রাজিল। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জয়ের পর থেকে টানা ছয়টি আসরে নকআউট পর্বে ইউরোপীয় প্রতিপক্ষের কাছেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের পর এবার ২০২৬ সালেও একই পরিণতি হলো নেইমারদের।
বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তির দলটিকে অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তারকাবহুল স্কোয়াডও সেই প্রত্যাশা বাড়িয়েছিল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ কাজে লাগাতে না পারা এবং প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ব্যর্থ হওয়ায় শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো সেলেসাওদের।
মেটলাইফ স্টেডিয়ামেরোববারের (৬ জুলাই)ম্যাচেআক্রমণাত্মক ফুটবল খেললেও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও মিস করেন ব্রুনো গুইমারায়েস। সেই ব্যর্থতার চড়া মূল্য দিতে হয়েছে ব্রাজিলকে। শেষ পর্যন্ত এরলিং হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপ থেকেই বাদ পড়ল ব্রাজিল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV