1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
গাজা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে একমত নন নেতানিয়াহু - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

গাজা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে একমত নন নেতানিয়াহু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, হামাসের সঙ্গে সাম্প্রতিক চুক্তির বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার কিছু মতভেদ আছে।

নেতানিয়াহু বলেন, ‘হামাসের সঙ্গে সাম্প্রতিক চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার কিছু মতপার্থক্য রয়েছে। আমি তা গোপন করছি না।’

তিনি আরো বলেন, গাজা পুনর্গঠন কার্যক্রম শুরুর আগে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণমুক্ত করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’–এর প্রধান দূত নিকোলাই ম্লাদেনভের সঙ্গে বৈঠকের পর এসব মন্তব্য করেন নেতানিয়াহু।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, গাজা পরিস্থিতি স্থিতিশীল করতে তার উদ্যোগে গঠিত বোর্ড হামাসের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ সমঝোতায় পৌঁছেছে। ওই চুক্তির আওতায় হামাস অস্ত্র ত্যাগ করবে এবং যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছিল।

আল জাজিরার দেখানো ওই চুক্তির নথি অনুযায়ী, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের সঙ্গে ধাপে ধাপে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি যুক্ত করা হয়েছে।

তবে ইসরাইলের পক্ষ থেকে আপত্তি ওঠার পর বোর্ড অব পিস জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র হতে হবে।

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নে হামাসের অস্ত্র সমর্পণ এবং ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয় দুটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এ বিষয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে পার্থক্য সামনে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV