1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
অপ্রতিরোধ্য সাফে বাংলাদেশের আরেকটি জয় - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

অপ্রতিরোধ্য সাফে বাংলাদেশের আরেকটি জয়

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

 

দীর্ঘ বিরতি শেষে ফুটসালে ফিরেই চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী ফুটসাল দল। থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। সেখানে অপ্রতিরোধ্য বাংলাদেশ। চার ম্যাচ খেলা বাংলাদেশকে হারাতে পারেনি কোনো দলই। শ্রীলঙ্কাকে উড়িয়ে তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ।

আজ বুধবার (২১ জানুয়ারি) সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডের ননথাবুরি হলে শ্রীলঙ্কাকে ৬-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে চার ম্যাচ খেলে ৩ জয় আর ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।

মাঠের খেলায় প্রথম ১২ মিনিট চলে আক্রমণ পাল্টা আক্রমণ। সেখানে অবশ্য বাংলাদেশের আক্রমণের সংখ্যাই ছিল বেশি। কিন্তু গোল আদায় করতে পারেনি কোনো দলই।

১২তম মিনিটে ম্যাচের ডেডলক ভাঙে শ্রীলঙ্কা। মাঝমাঠের কাছ থেকে শট নেন শ্রীলঙ্কার শানু পাসকারান। গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি পা দিলেও বল আটকাতে পারেননি।

গোলহজম করে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। পরের তিন মিনিটে একের পর এক আক্রমণ চালায়। কিন্তু গোলবারের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান শ্রীলঙ্কার গোলরক্ষক পানিক্কিয়ালাগে।
খেলার বিপরীতে গিয়ে চার মিনিট পর আরও এক গোল হজম করে বাংলাদেশ। ১৬তম মিনিটে বক্সের কিছুটা বাইরে বল পান ইমেশা। পাশে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন দূরের পোস্টে। বল গিয়ে জড়ায় জালে।

নাটকীয়তার তখনো বাকি ছিল অনেকটা। প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল দিয়ে ম্যাচে সমতা টানে বাংলাদেশ। ১৮তম মিনিটে কৃষ্ণা রাণী সরকারকে বল দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন অধিনায়ক সাবিনা খাতুন। শ্রীলঙ্কার তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে সাবিনাকে পাস দেন কৃষ্ণা, টোকা দিয়ে বল জালে জড়িয়ে দেন সাবিনা।

প্রথমার্ধের ১৮ সেকেন্ড বাকি থাকতে পাশে ডিফেন্ডারকে ছিটকে ফেলে বল নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকায় থাকা সাবিনাকে পাস দেন কৃষ্ণা। প্লেসিং শটে বল জালে জড়িয়ে সমতা টানেন সাবিনা।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে লিড নেয় বাংলাদেশ। কর্নার থেকে মাতসুশিমা সুমাইয়াকে বল দেন সাবিনা। বুলেট গতির দূরপাল্লার শটে শ্রীলঙ্কার জাল কাঁপান সুমাইয়া।

১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কৃষ্ণা। কৃষ্ণার উদ্দেশ্যে গোলমুখে বল বাড়িয়েছিলেন সাবিনা। প্রথমবার কৃষ্ণা সেটি নিয়ন্ত্রণে নিতে পারেননি। শ্রীলঙ্কার ফুটবলাররা ক্লিয়ার করতে না পারলে দ্বিতীয়বার নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়িয়ে দেন কৃষ্ণা।

১৭তম মিনিটে ব্যবধান বাড়ান মাসুরা পারভীন। শ্রীলঙ্কার গোলরক্ষক এগিয়ে এসে সুমাইয়াকে আটকে দেন। তবে চলে যায় মাসুরার কাছে। ফাঁকা পোস্টে বল জালে জড়িয়ে দেন তিনি।
ম্যাচের ১৫ সেকেন্ড বাকি থাকতে সাবিনার সঙ্গে মধ্যে বল দেওয়া-নেওয়া করে আবারও শ্রীলঙ্কার জাল কাঁপান কৃষ্ণা। একেবারে শেষ সেকেন্ডে এক গোল পরিশোধ করে শ্রীলঙ্কা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV