1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করে ‘লুকাস’ তৈরি করেছে যুক্তরাষ্ট্র - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করে ‘লুকাস’ তৈরি করেছে যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার পঠিত

ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোনের আদলে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামে একটি ড্রোন তৈরি করেছে বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি।

শনিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। খবর তাসনিম নিউজের।

মজিদ মুসাভি বলেন, ইরানের ড্রোন খাতে বিভিন্ন ধরনের চালকবিহীন আকাশযান (ইউএভি) তৈরি করা হয়েছে। দেশটির কাছে বিভিন্ন ধরনের ‘শাহেদ’ শ্রেণির ড্রোন রয়েছে। এর মধ্যে কিছু যুদ্ধ অভিযানের জন্য এবং অন্যগুলো নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

তিনি বলেন, এসব ড্রোন সংশ্লিষ্ট খাতে কাজ করা তরুণদের ধারণা, উদ্ভাবনী শক্তি ও কর্ম-অভিজ্ঞতার ফল। ইরানের ড্রোন বহর বর্তমানে দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষার অন্যতম শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ড্রোন সক্ষমতার প্রসঙ্গ টেনে আইআরজিসির এই কমান্ডার বলেন, ওয়াশিংটন ইরানের শাহেদ-১৩৬-এর অনুরূপ একটি ড্রোন তৈরি করেছে এবং সেটির নাম দিয়েছে ‘লুকাস’। পরে সেটিকে নিজেদের সামরিক অস্ত্রভাণ্ডারেও যুক্ত করেছে বলে দাবি করেন তিনি।

মুসাভি আরও বলেন, ‘অপারেশন ট্রু প্রমিজ-১’-এ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহারের রেকর্ড রয়েছে। তার দাবি, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত ড্রোন ব্যবহার করেই ওই অভিযান পরিচালনা করা হয়েছিল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV