1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি বাহিনীকে মোকাবিলায় যুক্তরাজ্যের কাছে সামরিক সহযোগিতা চেয়েছে সৌদি আরব। লন্ডন যদিও এখনও চূড়ান্ত সম্মতি দেয়নি, তবে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সৌদির এ অনুরোধ বিবেচনাধীনে রেখেছেন বলে জানা গেছে।

সূত্রের বরাতে জানা গেছে, অ্যান্ডি বার্নহ্যাম এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না করলেও এ প্রস্তাবের প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী যে ইতিবাচক সাড়া দেবেন— তার সম্ভাবনা প্রায় শতভাগ। আরও জানা গেছে, সৌদিদের পরামর্শ বিষয়ক সহযোগিতা দিতে নিজের কয়েক জন সামরিক উপদেষ্টাকে রিয়াতে পাঠাতে পারেন বার্নহ্যাম।

সৌদি নেতৃত্বাধনি সামরিক জোট এবং ইয়েমেনের সেনাবাহিনীর সঙ্গে চলমান সংঘাতের এক পর্যায়ে গত ১১ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ বাব এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ইয়েমেনের হুথি যোদ্ধারা, যা সৌদি আরবকে বড় ধরনের বেকায়দায় ফেলে দেয়। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ চলার কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেল রপ্তানির জন্য গত প্রায় সাত মাস ধরে বিকল্প পথ হিসেবে এই প্রণালি ব্যবহার করছে সৌদি আরব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV