1. admin@jtv.news : admin :
গুলশানে নির্বাচনী কার্যালয় ও কল সেন্টার চালু বিএনপির - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

গুলশানে নির্বাচনী কার্যালয় ও কল সেন্টার চালু বিএনপির

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৩০ বার পঠিত

সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। সেইসঙ্গে নির্বাচনবিষয়ক যেকোনো সমস্যা জানাতে কল সেন্টারও চালু করেছে দলটি।
গতকাল গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে এই কার্যালয়ের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির সব কার্যক্রম গুলশানের এই কার্যালয় থেকে পরিচালিত হবে। একটি জাতীয় নির্বাচন পরিচালনা করা দুরূহ কাজ। এই কাজকে সহজ, কার্যকর ও প্রযুক্তি-সহায়ক করতে কল সেন্টার চালু করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, আজ থেকে  ১৬৫৪৩ নম্বরে কল করে নির্বাচনসংক্রান্ত সমস্যা, অভিযোগ বা প্রশ্ন জানাতে পারবেন। বিশেষ করে  নির্বাচনী প্রতিনিধিরা উদ্ভূত যে কোনো সমস্যার তথ্য এই নম্বরে জানাতে পারবেন। এসব তথ্য তাৎক্ষণিকভাবে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি ও সংশ্লিষ্ট উপকমিটিগুলোকে জানাবে অপারেটররা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV