1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্রবাসীকে গুলি করে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮ - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

প্রবাসীকে গুলি করে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পঠিত

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে শ্যামল বেপারি নামে এক প্রবাসীকে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলায় তিন জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে আরো ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

মঙ্গলবার সকালে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শ্যাম সুন্দর এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন— মো. শাহাদত বেপারী, মো. ইব্রাহিম বেপারী ও মো. জাহাঙ্গীর বেপারী। অপরদিকে, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন— মো. মনির চৌকিদার, মো. হায়াতুল ইসলাম চৌকিদার, মো. হাবিব বেপারী, মো. আশরাফুল খান, মো. হুমায়ূন দেওয়ান, মো. এমদাদ হালনার ওরফে ইমরান, মো. আইয়ূব খাঁ ও মো. লিটন বেপারী।

এ রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ইব্রাহিম বেপারী এবং যাবজ্জীবন সাজা পাওয়া লিটন বেপারী, এমদাদ হালদার ওরফে ইমরান, হাবিব বেপারী পলাতক। রায়ের আগে অপর আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করি দ্রুত এই রায় কার্যকর হবে।

এদিকে, রায় ঘোষণা শুনতে মুন্সীগঞ্জ সদর থেকে আদালতে আসেন নিহতের তিন বোন, চার ভাই ও চাচা। তারা এই রায় সন্তুষ্ট প্রকাশ করেন। নিহতের বোন মমতাজ আলো বলেন, মামলাটির রায় যেন দ্রুত কার্যকর হয়। তাহলে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৪ জুন ভিকটিম শ্যামল বেগারী (৩৮) প্রতিদিনের মত মুন্সীগঞ্জ থানাধীন পূর্ব রাখি সাকিনস্থ নিজের বাড়িতে একা ঘুমিয়ে পড়ে। ভিকটিম ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে আসামিরা ঘরের দরজা খোলার জন্য তাকে ডাক দেন।

আসামিদের কথা শুনে শ্যামল বেগারী ঘরের দরজা খুলে দেন। আসামিরা পূর্বের শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য হাত ও দুই পায়ে এবং মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় আসামিদের গুলির শব্দ পেয়ে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা ফাঁকা গুলি এবং ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। ওই ঘটনার নিহতের ভাই মো. ইব্রাহিম বেপারী (৩৬) মুন্সিগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

মামলাটির তদন্ত করে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক লিপন সরকার ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এছাড়াও মহিউদ্দিন ব্যাপারী শিশু হওয়ায় তার বিরুদ্ধে দোষীপত্র দেওয়া হয়েছে। মহিউদ্দিন ব্যাপারীর মামলাটি মুন্সিগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

২০২৫ সালের ১৪ জুলাই ১১ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার তারিখ ধার্য করেন আদালত। মামলাটির বিচারকালে ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV