1. admin@jtv.news : admin :
তাসনিম জারা যে প্রতীকে লড়তে চান - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

তাসনিম জারা যে প্রতীকে লড়তে চান

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া শুনানিতে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তাসনিম জাদরা ফুটবল প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হয়েছে। দেশে-বিদেশে সকলে দোয়া করেছেন। এজন্য সকলকে ধন্যবাদ। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। আমরা এখন ফুটবল প্রতীক চেয়ে আবেদন করব।

গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।

তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। গত ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

১০ জানুয়ারি থেকে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV