1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বাংলাদেশকে কবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি, ২৬ দিন পর বিশ্বকাপ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে কবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি, ২৬ দিন পর বিশ্বকাপ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২১১ বার পঠিত

যৌক্তিক কারণ ছাড়াই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টিকে ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দল পাঠাবে না বাংলাদেশ।
এরপর ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে ইমেইল করে বিসিবি। সেই ইমেইলে আবেদন করা হয়, বাংলাদেশের ম্যাচগুলো যেনো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়।

বিসিবি সর্বপ্রথম ইমেইল করেছিল গত ৪ জানুয়ারি। পরবর্তীতে সেই ইমেইলের উত্তর দিয়ে বিসিবির কাছে থেকে বাংলাদেশের শঙ্কার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলে আইসিসি।

এরপর বৃহস্পতিবার আবারও বিসিবি ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ইমেইল করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।

সেই ইমেইলের উত্তর এখনও জানায়নি আইসিসি। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২৬ দিন বাকি। তাই বাংলাদেশি সমর্থকদের মনে প্রশ্ন আইসিসি ঠিক কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশকে?
সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা খুব প্রফেশনাল অর্গানাইজেশন। যেমন ধরেন, আমরা চিঠিটার সঙ্গে সঙ্গে যে সিকিউরিটির জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সঙ্গেও যোগযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন টেবিলে নেওয়ার পরে তারা আলোচনা করবে। সম্ভবত তারা সব তথ্য সংগ্রহ করছে। যতদূর জানি শনি-রবি বন্ধ থাকে। সোম-মঙ্গলবারের দিকে (চিঠির উত্তরের) আশা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV