1. admin@jtv.news : admin :
আসন সমঝোতা হবে ১১ দলীয় জোটের দু-একদিনের মধ্যে : জামায়াত আমির - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

আসন সমঝোতা হবে ১১ দলীয় জোটের দু-একদিনের মধ্যে : জামায়াত আমির

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

১১ দলীয় জোটের আসন সমঝোতা আগামী দুই-একদিনের মধ্যে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডা. শফিকুর।

জামায়াত আমির বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর মতোই আচরণ করতে হবে। কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চায় না জামায়াত। নির্বাচনে দেশের গণমাধ্যমকে কোনো দলীয় মাধ্যমের ভূমিকায় এবং পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

নির্বাচন সুষ্ঠু না হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান আরও বলেন, চাওয়া শুধু একটাই, সুষ্ঠু নির্বাচন। আমরা ক্ষমতায় এলে জনগণের আমানত রক্ষা করব। আর জনগণ যদি অন্য কাউকে পছন্দ করে, তখনো দেশের সার্থে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনে মা-বোনেরা প্রধাণত আমাদেরই পছন্দ করবে। আমরা তাদের বিষয়ে সচেতন। মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে, ভাইয়েরাও তাই। সম্পর্কে মিচুয়াল রেসপেক্ট থাকবে।

ডা. শফিকুর রহমান বলেন, যুবকরা বিশ্বাস করে জামায়াত কমিটমেন্ট রক্ষা করবে, যার প্রতিফলন ঘটে সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচনে। জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV