1. admin@jtv.news : admin :
দুঃসংবাদ দিল বিশ্বকাপ ইস্যুতে ভারতীয় গণমাধ্যম - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

দুঃসংবাদ দিল বিশ্বকাপ ইস্যুতে ভারতীয় গণমাধ্যম

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে দল পাঠাবে না বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কা বিশদভাবে বর্ণনা করে আইসিসিকে দুইবার ই-মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ই-মেইলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর জানানো হয়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, সোম-মঙ্গলবার আইসিসি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

তবে, এবার ভিন্ন কথা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীলঙ্কা নয়, ভারতেরই অন্য দুই ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার চিন্তা করছে আইসিসি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আইসিসি মনে করছে-টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে সহজ নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি।

কেন আইসিসি এই সিদ্ধান্ত নেবে তার একটি ব্যাখ্যাও তুলে ধরা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে। রোববার গুজরাটে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ফলে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার যে অভিযোগ করছে, তার জবাবে আইসিসি সম্ভবত সৈকতের উদাহরণটি তুলে ধরতে পারে এবং বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলার জন্য ভারতে ভ্রমণের পরামর্শ দিতে পারে।

জানা গেছে, ইতোমধ্যে আইসিসি এবং সহ-আয়োজক বিসিসিআই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে।

গতকাল গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই বিকল্প ভেন্যু প্রস্তাবের সিদ্ধান্ত হয়েছিল কি না, তা অবশ্য কোনো সংবাদমাধ্যমই বলেনি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশ্য আগেই জানিয়ে রেখেছেন, ভারতের অন্য ভেন্যু মানে তো ভারতেই খেলা। নিজেদের অবস্থানে অনড় থাকবে বিসিবি।

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা। যার মধ্যে প্রথম তিনটি কলকাতায়, শেষটি মুম্বাইয়ে।

এর আগে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। ভারতের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে নেয়নি বিসিবি। জবাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বলে জানিয়ে দেয় বাংলাদেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV