1. admin@jtv.news : admin :
মাইন বিস্ফোরণে সীমান্তে যুবকের পা বিচ্ছিন্ন, বিক্ষোভ মিছিল - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

মাইন বিস্ফোরণে সীমান্তে যুবকের পা বিচ্ছিন্ন, বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত হয়েছে। তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তে এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর আহত জেলের নাম মো. হানিফ। সে হোয়াইক্যং গ্রামের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হকের ছেলে।

স্থানীয় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) খোকন কান্তি জানান, সকালে হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত এলাকার হাউসের দ্বীপে মাছ শিকার করতে গেলে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন। দুপুর ১২টার দিকে আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এএসএফ হাসপাতালে পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্য দখলে নেওয়া বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির (এএ) সঙ্গে গত কয়েকদিন ধরে কয়েকটি রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের সদস্যদের টানা সংঘর্ষের পর আজ সকালে উনচিপ্রাং সীমান্তে মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, আরাকান আর্মি এই মাইন পুঁতে রেখেছিল। এ ঘটনার প্রতিবাদে হোয়াইক্যং এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।
অপরদিকে গতকাল আরাকান আর্মির ছোঁড়া গুলিতে গুরুতর আহত শিশু আফনান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV