1. admin@jtv.news : admin :
সরকার লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থ’: মির্জা ফখরুল ইসলাম আলমগীর - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

সরকার লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থ’: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে বিএনপি উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এটা সরকারের একটা ব্যর্থতাই বলব যে তারা এখন পর্যন্ত সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়। তবে আমি আশাবাদী যে, নির্বাচনের সময়ে পরিস্থিতির আরও উন্নতি হবে এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হবে।

ভারতে বিশ্বকাপ ও বিসিবির সিদ্ধান্ত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম।
বিএনপিকে একটি পরীক্ষিত দল উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, এ দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা—সবই বিএনপির অর্জন। বর্তমানে সংস্কার কমিশনের অনেক প্রস্তাবই বিএনপির দেওয়া ৩১ দফার মধ্যে রয়েছে। অতীতে বিএনপি এককভাবে সরকার চালিয়ে সফল হয়েছে, ভবিষ্যতেও সক্ষম হবে।

নির্বাচনি পরিবেশ নিয়ে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত অবস্থা বোঝা যাবে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এখন সবাই সাংগঠনিক গোছগাছ ও মনোনয়ন নিয়ে কাজ করছে।’ তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা ও অভিন্ন নদীগুলোর পানির হিস্যা আদায়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে আলোচনার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV