1. admin@jtv.news : admin :
গ্রাম-বাংলার মানুষের সুখ-দুঃখ ও ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন তারেক রহমান:মীর শাহে আলম - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

গ্রাম-বাংলার মানুষের সুখ-দুঃখ ও ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন তারেক রহমান:মীর শাহে আলম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দামগড়া গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম।

সোমবার সন্ধ্যা ৭টায় আয়োজিত উঠান বৈঠকে মীর শাহে আলম বলেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় ৬৮ হাজার গ্রাম-বাংলার প্রান্তিক মানুষের কথা ভাবেন। দেশের অবহেলিত মানুষের সুখ-দুঃখ, অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। এজন্যই দেশের কল্যানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্হ্য কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছেন।

উঠান বৈঠকে মীর শাহে আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদে এমপি নির্বাচিত হলে জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শিবগঞ্জের প্রতিটি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করবেন। তিনি এসময় সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো নারী-পুরষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV