1. admin@jtv.news : admin :
রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এনসিপি থেকে সরে স্বতন্ত্র প্রার্থী :তাসনিম জারা - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এনসিপি থেকে সরে স্বতন্ত্র প্রার্থী :তাসনিম জারা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পঠিত

পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এনসিপি থেকে সরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করছেন বলে জানিয়েছেন ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। সব জায়গায় জটিলতা। যে যার জবাবদিহি করবে, সেই তার নিয়োগকর্তা।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনা চলমান রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।

তাসনিম জারা বলেন, জনগণ পরিবর্তন চায়। তারা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল তাসনিম জারার। কিন্তু গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে জারা জানান, ‘আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV