1. admin@jtv.news : admin :
৩১ ভরি স্বর্ণ ও পৌনে ২ কোটি টাকার সম্পদ তাহেরীর - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

৩১ ভরি স্বর্ণ ও পৌনে ২ কোটি টাকার সম্পদ তাহেরীর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত

ইসলামিক বক্তা হিসেবে পরিচিত মুখ গিয়াস উদ্দিন তাহেরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। হবিগঞ্জ-৪ আসনে তাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। ইতোমধ্যে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি। হলফনামার তথ্য অনুযায়ী, তার স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা। এ ছাড়া তার নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণ। তবে তার স্ত্রীর নামে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও সম্পদের পরিমাণ হলফনামায় উল্লেখ করা হয়নি। শুধু তার স্ত্রী গৃহিণী বলে উল্লেখ করা হয়েছে।

গিয়াস উদ্দিন তাহেরীর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুর বাড়ি। তাই তিনি হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং সেগুলো চলমান।

হলফনামার তথ্য অনুসারে, গিয়াস উদ্দিন তাহেরী পেশায় ব্যবসায়ী। তার আয়ের খাত ব্যবসা, কৃষি ও ব্যাংকের সুদ।

হলফনামা থেকে জানা যায়, গিয়াস উদ্দিন তাহেরী কৃষি খাত থেকে বছরে ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার এবং শেয়ার, বন্ড/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত/সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা ২২ হাজার ৮৯২ টাকা আয় করেন।

আলোচিত এই ইসলামিক বক্তার নগদ অর্থের পরিমাণ ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে আমানত আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। তার ৬ লাখ টাকার ৩১ ভরি স্বর্ণ, ৫ লাখ টাকার আসবাবপত্র আছে। সবমিলিয়ে তার ১৯ লাখ ৪ হাজার ৮৯২ টাকার অস্থাবর সম্পদ রয়েছে।
ছাড়া স্থাবর সম্পত্তি হিসেবে গিয়াস উদ্দিন তাহেরীর বর্তমান মূল্যে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকার কৃষি জমি আছে। তবে তার স্ত্রী বা তার ওপর নির্ভরশীলদের কারও নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র, নগদ টাকা নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV