1. admin@jtv.news : admin :
ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও ফেরদৌস আরা আর নেই - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও ফেরদৌস আরা আর নেই

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ জানুয়ারি) কর্মস্থলে থাকাকালীন তিনি তীব্র মাইগ্রেনের ব্যথায় অসুস্থবোধ করেন। উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ফেরদৌস আরা ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন। মাত্র কয়েক দিন আগে, গত ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরা এক কন্যাসন্তানের জননী ছিলেন। তার পৈতৃক নিবাস ঢাকার যাত্রাবাড়ীর শেখদী এলাকায় ও শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়িতে।
বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তিনি মাইগ্রেনের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী তাকে কুমিল্লার দাউদকান্দিতে শ্বশুরবাড়ির এলাকায় দাফন করা হবে।’

তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV