1. admin@jtv.news : admin :
রাজনীতির ওপর জনগণের আস্থা কম: আমীর খসরু মাহমুদ চৌধুরী - JTV
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

রাজনীতির ওপর জনগণের আস্থা কম: আমীর খসরু মাহমুদ চৌধুরী

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১২২ বার পঠিত

সুশীল সমাজকে কাজ করতে না দিলে স্বৈরাচারের জন্ম হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে ‘জাতীয় নির্বাচন-২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে তিনি এ মন্তব্য করেন। সেইসাথে তিনি রাজনীতির ওপর জনগণের আস্থা ফেরানোর প্রতি জোর দিয়েছেন।

আমীর খসরু বলেন, রাজনীতির ওপর জনগণের আস্থা কম। এই আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই। এটা করতে হবে জবাবদিহির মাধ্যমে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে যারা জবাবদিহি ও জন-আকাঙ্ক্ষার বিষয়কে ধারণ করতে পারবেন না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না। জবাবদিহি নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্রিক পরিবেশ বজায় রাখতে সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের কাজ করতে না দিলে স্বৈরাচারের জন্ম হয়।

তিনি বলেন, কোনো সরকার একা কোনো সমাধান দিতে পারে না। বাস্তবায়নে অংশীদারির বিষয় আছে। বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি খাত, সুশীল সমাজ ও এনজিও সবাইকে নিয়েই সমস্যার সমাধান করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV