1. admin@jtv.news : admin :
সরছেন না আঙ্গুর, তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরেও অনড় - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

সরছেন না আঙ্গুর, তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরেও অনড়

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পঠিত

নারায়ণগঞ্জ-২ আসনের নির্বাচনী মাঠ থেকে সরছেন না সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পরে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। ফলে নির্বাচনী মাঠ থেকে তাঁর সরে দাঁড়ানো নিয়ে যে গুঞ্জন চলছিলো, আপাতত এর অবসান ঘটলো।

বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমকে আঙ্গুর বলেন, আমি জনগণের ভোটে তিনবার এমপি হয়ে সংসদে গিয়েছি। দলের ভুল সিদ্ধান্তে একজন দখলবাজ ও চাঁদাবাজকে সমর্থন দিতে পারি না। নির্বাচনে আছি এবং থাকবো। আমাকে দমিয়ে রাখা যাবে না। আড়াইহাজারের জনগণের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।

এসময় তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়েও মুখ খোলেন তিনি। আঙ্গুর বলেন, তারেক রহমান সাহেব আমাকে ডেকেছিলেন। আমি উনাকে বলেছি, জনগণ ভালো মানুষকেই ভোট দিয়ে নির্বাচিত করবে এবং বিজয়ী হয়ে আসনটি উনাকে উপহার দিবো।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনবারের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দেয়ায় আসনটিতে জোরালো চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV