1. admin@jtv.news : admin :
তারেক রহমান আসছেন নারায়ণগঞ্জে - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

তারেক রহমান আসছেন নারায়ণগঞ্জে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পঠিত

নারায়ণগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখানে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন। সেখানে নারায়ণগঞ্জের আসনগুলোতে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উচ্ছ্বাস বিরাজ করছে।

বিএনপির একাধিক সূত্র জানান, ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। পরে সিলেটে আরো কয়েকটি জনসমাবেশ শেষে সড়ক পথেই ঢাকা ফিরবেন তারেক রহমান। ফেরার পথে মহাসড়কের পাশে নারায়ণগঞ্জে জনসমাবেশে তিনি যোগ দিবেন।

এরই মধ্যে সমাবেশের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বিএনপির স্থানীয় নেতারা। ১২ জানুয়ারী রাতে দলের ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান সহ নেতাকর্মীরা বৈঠক করে সমাবেশ নিয়ে আলোচনা করেন। এ তিনজন বিএনপির প্রার্থী।

তারেক রহমানের সমাবেশ ঘিরে বিএনপির প্রার্থী সহ নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস বিরাজ করছে। ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জ পৌছাতে পৌছাতে তারেক রহমানের বিকেল হয়ে যেতে পারে। কিন্তু তার পরেও সর্বোচ্চ লোকজন সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV