1. admin@jtv.news : admin :
নির্ধারিত সময় সম্পদের বিবরণী দাখিল না করার অপরাধে শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

নির্ধারিত সময় সম্পদের বিবরণী দাখিল না করার অপরাধে শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পঠিত

নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করার অপরাধে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে তিনটি আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছে দুদক।

তারা যথাসময়ে সময় বাড়ানোর আবেদনও করেননি, তাই তাদের বিরুদ্ধে ২০০৪ সালের ২৬ এর ২ ধারায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এসময়, জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ২৬ লাখ টাকা ভোগ-দখলের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে ২০০৪ সালের ২৭ এর ১ ধারায় একটি মামলা করেছে দুদক।

দুদক জানিয়েছে, সাংবাদিক আনিস আলমগীরের ৩২টি ব্যাংক হিসেবের মধ্যে ১২টি সচল হিসেবে বড় অংকের লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আরেক আওয়ামী লীগ নেতা ও সাবেক সদস্য মাহবুব উল আলম হানিফের পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে দুদক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV