1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মীর শাহে আলম: রাজপথ থেকে উঠে এসে তৃণমূলের আস্থার নাম - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

মীর শাহে আলম: রাজপথ থেকে উঠে এসে তৃণমূলের আস্থার নাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২০০ বার পঠিত
চলার পথটা মসৃণ ছিল না কখনোই। খেটে খাওয়া, শ্রমজীবী সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা বলতে বারবার নেমে এসেছে নির্যাতন, দমন-নিপীড়নের খড়্গ। তাদের সুদিন ফিরিয়ে দেয়ার আশায় বছরের পর বছর দুর্দিনে কাটিয়েছেন তিনি, তবুও আস্থা হারাননি মানুষের প্রতি শাশ্বত ভালোবাসায়। মানুষের কথা, অধিকারের কথা বলতে গিয়ে ক্রমেই তিনি পরিণট হলেন জনমানুষের কণ্ঠস্বরে। বলা হচ্ছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের কথা।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বগুড়ার মাটি ও মানুষের আপনজনে পরিণত হওয়া মীর শাহে আলম যেন সত্যিকারের জননেতারই প্রতিচ্ছবি। গত দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং অসংখ্য মামলার মুখোমুখি হয়েছেন। তবুও শিবগঞ্জের মানুষের পাশে থাকার রাজনীতি থেকে একচুলও সরে যাননি।

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানুষের সুখ-দুঃখে সরাসরি অংশগ্রহণ, গ্রাম থেকে গ্রামে গণসংযোগ এবং সাধারণ মানুষের ভাষায় কথা বলাই তার রাজনীতির মূল শক্তি।

মীর শাহে আলম বিশ্বাস করেন—রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য। সেই বিশ্বাস নিয়েই তিনি আজও শিবগঞ্জের মাটি ও মানুষের আস্থা অর্জনের সংগ্রামে অবিচল। আর তাঁর এই দর্শনের কারণেই বরাবরের মতোই জনসাধারনের ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি। যেখানেই যাচ্ছেন, তাকে ঘিরে জনমানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস প্রমাণ করছে, শিবগঞ্জবাসীর চিরচেনা স্বজন, অন্তরাত্মার আত্মীয়ই তিনি। তাকে বরণ করে নিতে মানুষের ব্যাপক আগ্রহ দেখে অনেকেই বলছেন, শিবগঞ্জবাসীর সত্যিকারের জননেতা একেই বলে।
তাই শিবগঞ্জবাসীর এবার পছন্দের এমপি প্রার্থী মীর শাহে আলম, এমন খবর সবার মুখে মুখে।।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV