1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শুধু পরিবারের না, তুমি বাংলাদেশের গর্ব : তারেক রহমান - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শুধু পরিবারের না, তুমি বাংলাদেশের গর্ব : তারেক রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পঠিত

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) সারা দেশে প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তুমি শুধু পরিবারের গর্ব না, তুমি বাংলাদেশের গর্ব।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাহাঙ্গীর আলম শান্তর হাতে ক্রেস্ট তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে জানা গেছে, রাতে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়কালে পরিবারের পক্ষ থেকে শান্তর বাবাকে ধন্যবাদ জানান এবং শান্তর পরিবারের সকলকে সালাম জানান তারেক রহমান। এ সময় বইসহ বিভিন্ন উপহার শান্তর হাতে তুলে দেন তারেক রহমান।

তিনি শান্তকে অভিনন্দন জানিয়ে আরও বলেন, সামনের বার আরও ভালো রেজাল্ট করবে এবং আমাকে তা ফোন করে জানাবে। আমায় আংকেল ডাকবে এবং ফোন করে বলবে, ‘আংকেল আমি এমন রেজাল্ট করেছি’। আমি পরে তুমার বাসায় যাবো।

এসময় জাহাঙ্গীর আলম শান্ত, তারেক রহমানকে নরসিংদী তার গ্রামের বাড়িতে আসার আমন্ত্রণ জানালে তিনি নির্বাচনের পরে আসার আশ্বাস প্রদান করেন।

শান্তর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।

জাহাঙ্গীর আলম শান্ত বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর গ্রামের মুদি দোকানি মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগমের ছেলে। তিন ভাই-বোনদের মধ্যে জাহাঙ্গীর আলম বড়। অন্য দুই বোন স্থানীয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। শান্ত ভবিষ্যতে ভালো অনকোলজি (ক্যানসার বিশেষজ্ঞ) হয়ে দেশের মানুষের সেবা করতে চান বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV