1. admin@jtv.news : admin :
ঢাকায় আইসিসি-বিসিবি বিশ্বকাপ ইস্যুর সমাধানে বৈঠক আজ - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

ঢাকায় আইসিসি-বিসিবি বিশ্বকাপ ইস্যুর সমাধানে বৈঠক আজ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র ২০ দিনের মতো বাকি। কিন্তু এখনো নিশ্চিত নয় বাংলাদেশের খেলা। নিজেদের অবস্থানে এখনো অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত নয় শ্রীলঙ্কাতেই ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।
এ নিয়ে আইসিসির সঙ্গে দুই দফা ই-মেইল চালাচালির পর ভিডিও কনফারেন্সে মিটিংও হয়েছে কিন্তু কোনো সমাধান আসেনি। এবার বিশ্বকাপ নিয়ে এই দোলাচলের সমাধান করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিসিবি কর্তাদের সঙ্গে মিটিংয়ের কথা রয়েছে সেই প্রতিনিধি দলের। বিসিবির পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করবেন তারা।

শুরুতে জানা গিয়েছিল, দুই সদস্যের প্রতিনিধি দল আসবে। তবে ভিসা জটিলতায় শেষ পর্যন্ত একজন আসতে পারছেন না। আসছেন শুধু আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তী মহাব্যবস্থাপক অ্যান্ড্র এফগ্রেভ।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আইসিসির প্রতিনিধি দলের আসার কথা জানিয়ে বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম হয়ত আসছে বাংলাদেশে কথা বলার জন্য।’
প্রসঙ্গত, ভারতের উগ্র হিন্দুত্বাবদীদের দাবির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি বিসিবি। জরুরি বোর্ড মিটিং সিদ্ধান্ত নেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর। সরকারও বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।

বিষয়টি জানিয়ে আইসিসিকে দুইবার আনুষ্ঠানিকভাবে ই-মেইল করেছে বিসিবি। বিসিবি সর্বপ্রথম ইমেইল করেছিল গত ৪ জানুয়ারি। পরবর্তীতে সেই ইমেইলের উত্তর দিয়ে বিসিবির কাছে থেকে বাংলাদেশের শঙ্কার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিল আইসিসি।

গত ৮ জানুয়ারি আবারও বিসিবি ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ইমেইল করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। পরে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে মিটিং করেছে বিসিবি। সেখানে বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য জানায় আইসিসি। তবে নিজেদের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখার কথা জানিয়ে দিয়েছে বিসিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV