1. admin@jtv.news : admin :
অবহেলিত নারায়ণগঞ্জ-৪ আসনকে বাসযোগ্য করতে চান ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

অবহেলিত নারায়ণগঞ্জ-৪ আসনকে বাসযোগ্য করতে চান ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

শিক্ষা, সুস্থ সংস্কৃতি, নিরাপদ আবাসের শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে দশ দলীয় জোট মনোনীত সংসদ সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন,
ঢাকা সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাঝে থেকেও নারায়নগন্জ-৪ সংসদীয় আসন একটি রাজনৈতিক দূর্বৃত্তায়ন এবং নাগরিক সেবার অপ্রতুলতা এবং কোনো নাগরিক সুবিধা না থাকার একটি দৃষ্টান্ত।  সবার দোয়া, ভালোবাসা, মতামত, সহযোগিতায় আসনটিকে নেগেটিভ ব্রান্ড্রিয়ের এলাকা থেকে বের করতে হবে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে দশ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় দশ দলীয় জোটের নেতাকর্মীরা একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় সিদ্ধান্ত হয়, নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। এছাড়া, রাজনীতিতে তরুন সৎ ও যোগ্য নেতৃত্বের বিকাশ ঘটানো এবং সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে জোটের নেতারা একসাথে লড়াই করার অঙ্গীকার করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার, খেলাফত মজলিশ না.গঞ্জ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাব্বির আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আল আমিন রাকিব, এনসিপির না.গঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তফা সরদার, লিয়াজু কমিটির সদস্য আবুল খায়ের, মিডিয়া সমন্বয়কারি আব্দুর রহমান গাফফারি, যুব সংঠনের সমন্বয়কারী নিরব রায়হানসহ দশ দলীয় জোটের নেতৃবৃন্দ। এসময় দশ দলীয় জোটের নেতৃবৃন্দ আব্দুল্লাহ আল আমিনের প্রতি সমর্থন ব্যক্ত করে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV