1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
কী ছিল তারেক রহমানের গাড়িতে লাগানো খামে? - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কী ছিল তারেক রহমানের গাড়িতে লাগানো খামে?

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পঠিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে চলন্ত গাড়িতে টেপ দিয়ে লাগানো সাদা খাম নিয়ে রহস্যের কিনারা হয়নি এখনো। গাড়িতে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুতবেগে চলে যাওয়া মোটরসাইকেল চালককে শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও পরিষ্কার কোনো ভিজুয়াল পাওয়া যাচ্ছে না। তাই ওই মোটরসাইকেল ও চালককে এখনো শনাক্ত করা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কাজ করা হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পুলিশকে শুধু মৌখিকভাবে জানানো হয়েছে। আমরা নিজ উদ্যোগে একটি জিডি করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। কিন্তু ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় আমরা মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পারছি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।

ওই সাদা খামে কী ছিল জানতে চাইলে তিনি বলেন, খাম আমাদের হাতে দেওয়া হয়নি এবং আমরা দেখিওনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না। খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।

এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় তারেক রহমান যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, সে সময় গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুতবেগে চলে যান এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন। সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও ছিল। গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV