1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এ পরোয়ানা জারি করেন আদালত। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে, এ বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

আসামিরা সবাই জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তারা সবাই অস্ত্রধারী ছিলেন।

প্রসিকিউশন জানায়, নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানে শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। শামীম ওসমানসহ কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV