1. admin@jtv.news : admin :
গণতান্ত্রিক যাত্রা শুরু হবে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে : তারেক রহমান - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

গণতান্ত্রিক যাত্রা শুরু হবে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে : তারেক রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হবে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটে আলিয়া মদরাসা মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ইলিয়াস আলীকে হারিয়েছি। জুনায়েদ, দিনারকে হারিয়েছি। হাজার হাজার নেতাকর্মী, মানুষ হারিয়েছি।

তারেক রহমান আরও বলেন, বিগত ১৫-১৬ বছর উন্নয়নের নামে কীভাবে লুটপাট করে দেশের মানুষের টাকা বিদেশে পাচার করা হয়েছে। সিলেটে আসতে ১০-১২ ঘণ্টা সময় লাগে। লন্ডন যেতেও এত সময় লাগে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপির জনগণের ভোটে নির্বাচিত হলে আমরা দেশে খান খনন করব।

এর আগে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় যোগ দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জনসভাস্থলে আসেন তিনি। এ জনসভাকে ঘিরে দলের নেতাকর্মী ও বিভিন্ন প্রান্ত থেকে আসা জনতার ঢল নামে মাদ্রাসা মাঠে। বিএনপি চেয়ারম্যান হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। মঞ্চে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশ ঘিরে সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দেন তারা। অনেকে রাতে এসেই অবস্থান নেন। দূরের উপজেলাগুলো থেকে নেতাকর্মীরা একদিন আগেই চলে এসেছিলেন সিলেটে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, এই সমাবেশের আগে অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন তারেক রহমান। সিলেটের একটি হোটেলে এ মতবিনিময় সভায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তারেক রহমান তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

গতকাল রাতে বিমানে সিলেট পৌঁছান তারেক রহমান। সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে উপস্থিত নেতা–কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV