1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জয়ের-মাহিয়া মাহির যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড না হওয়ার - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

জয়ের-মাহিয়া মাহির যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড না হওয়ার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

বিনোদন অঙ্গনের দুই তারকা অভিনেত্রী মাহিয়া মাহি এখন যুক্তরাষ্ট্রে আছেন। লম্বা সময় ধরে ছিলেন অভিনেতা-পরিচালক শাহরিয়ার নাজিম জয়ও। দুজনেরই দেশটিতে থাকার পেছনে একটি কারণ, সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করা। যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদনও করেছিলেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনয়শিল্পী জয়ের যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য গ্রিন কার্ডের আবেদন এই যাত্রায় প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।

জানা গেছে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনাও রয়েছে মাহি ও জয়ের। এ লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন এই দুই তারকা। তবে কাগজপত্রের জটিলতা এবং আবেদনসংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় আবেদন বাতিল করা হয়েছে।

বিষয়টি নিয়ে আজ বুধবার বিকেলে কথা হয় শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার অভিবাসন নীতিতে কঠোর নিয়ম আনা হয়েছে। এতে আমি যে ফাইল জমা দিয়েছি, তার যাছাই–বাছাই শেষে কিছু বাড়তি তথ্য–উপাত্তের দরকার ছিল। সেসব তথ্য–উপাত্ত এই মুহূর্তে জমা দিতে না পারায় গ্রিন কার্ড হয়নি। তবে বিষয়টা এমন নয় যে আবার আবেদন করা যাবে না। যুক্তরাষ্ট্র সরকার যেসব পর্যবেক্ষণ দিয়েছে, ঠিকঠাক করে আবার গ্রিন কার্ডের জন্য আবেদন করা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV