দীর্ঘ আলোচনা শেষে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপরও শেষ আশা হিসেবে আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেটিও বাতিল হয়ে গেছে। ফলে বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। খবর ক্রিকবাজের।
আজ শনিবার (২৪ জানুয়ারি) ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে আজ শনিবার সকালে চিঠি লিখেছে আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা।