1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আ.লীগ যা করেছে তা বিএনপির কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে : মির্জা ফখরুল - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আ.লীগ যা করেছে তা বিএনপির কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে : মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৫১ বার পঠিত

আওয়ামী লীগ যা করেছে ঠিক একই ধরনের কোনো কাজ বিএনপির কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনি গণসংযোগে তিনি এ কথা বলেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মানুষের বাড়িঘর, জমি দখল করেছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি আপনাদের স্পষ্ট একটা কথা বলতে চাই, আমার দলের কোনো লোক যদি এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত থাকে আমাকে বলবেন, আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমরা এসব কখনোই এলাও করব না। কারণ আওয়ামী লীগ যে কাজ করেছে তা আমার দলের কোনো লোককে করতে দেব না।

ফখরুল বলেন, আপনারা সবাই আমাকে ও আমার বাবা-চাচাকে চিনেন। আমরা রাজনীতি করে সম্পদ করিনি।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ আমরা বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করব না।
বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবে না। মা-বোনরা ফ্যামিলি কার্ড পাবেন। যুবকদের কর্মসংস্থানের জন্য অতীতে আমরা কাজ করেছি, আগামীতেও করব।

মির্জা ফখরুল বলেন, আমরা এদেশে উদারপন্থি গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। স্লোগান দিলে ভোট আসবে না, সৎকাজ করে মানুষের মন জয় করতে হবে বলে তিনি ধানের শীর্ষে ভোট চান ও দোয়া কামনা করেন।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV