1. admin@jtv.news : admin :
চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা - JTV
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পঠিত

কয়েক ঘণ্টা পরই চট্টগ্রামের বিশাল জনসভায় যোগ দিবেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর, গতকাল সন্ধ্যায় তিনি পৌঁছান বন্দর নগরীতে। আজ রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ ৪ জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

নগরীর পলোগ্রাউন্ডে সাড়ে ১১টার জনসভায় যোগ দিবেন তারেক রহমান। এরইমধ্যে, জনসভায় যোগ দিতে জড়ো হচ্ছেন সমর্থক ও নেতাকর্মীরা। চলছে জনসভার শেষ মুহূর্তের তোড়জোড়।

চট্টগ্রামে নির্বাচনী জনসভা শেষে বিকেলে ফেনীর সমাবেশে যোগ দিতে যাবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় বক্তব্য রাখবেন।

এরপর, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেয়ার কথা। কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন তিনি। এরপর, ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV