1. admin@jtv.news : admin :
ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলার নারীরা - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলার নারীরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের মেয়েরা নিজেদের অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। ফুটবলের পর এবার সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন ফুটসালেও। ফুটসালের সংক্ষিপ্ত সংস্করণে প্রথম শিরোপা এনে দিলেন সাবিনা-কৃষ্ণারা। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে আজ রোববার (২৫ জানুয়ারি) মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে নিয়ে ছেলেখেলাই করেছে বাংলার মেয়েরা। ম্যাচে অবশ্য আগে লিড নিয়েছিল মালদ্বীপ। খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যে ডিফেন্ডার মাসুরা পারভীনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ দলটি। সাবিনার পেনাল্টি গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

১৩ মিনিটে বক্সের সামনে থেকে ফ্রি কিকে সরাসরি জালে বল জড়ালে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় বাংলাদেশ। তিন মিনিট পর বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে দারুণ শটে দলের লিড দ্বিগুণ করেন কৃষ্ণা রানী। পরের মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে গোলমুখের সামনে থাকা লিপিকে বল বাড়িয়ে দেন নিলুফা নীলা। সহজেই ব্যবধান ৪-১ করেন লিপি।
খানিক বাদে মাসুরার ছোট কর্নারের পর লিপির আলতো টোকায় আরও এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে শেষ পর্যন্ত ৬-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরও ৮ গোল দেয় বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১। ৬ ম্যাচে বাংলাদেশ ৩৮ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ৯ গোল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV