1. admin@jtv.news : admin :
তারেক রহমান যেদিকে যাচ্ছেন, জনস্রোত ছুটছে সেদিকেই- মীর শাহে আলম - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

তারেক রহমান যেদিকে যাচ্ছেন, জনস্রোত ছুটছে সেদিকেই- মীর শাহে আলম

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পঠিত

বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যেদিকে যাচ্ছেন, দেশের জনস্রোতও সেদিকেই এগিয়ে চলেছে। জেলায় জেলায় সফরে তার স্পষ্ট প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এতে প্রমাণ হয়, তারেক রহমান এ দেশের মানুষের কতটা আপনজন।


তিনি আরও বলেন, ইনশাআল্লাহ তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আসন্ন নির্বাচনে ধানের শীষ বিপুল বিজয় অর্জন করবে এবং বিএনপি সরকার গঠন করবে। গুটিকয়েক মানুষ ছাড়া শিবগঞ্জের প্রতিটি মানুষ আজ ধানের শীষের পক্ষ নিয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৫টায় শিবগঞ্জ উপজেলার দাড়িদহ খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী জনসভায় এমপি প্রার্থী মীর শাহে আলমের আগমনের খবরে গ্রাম-পাড়া-মহল্লা থেকে আলেম-ওলামা, সম্মানিত হাজী সাহেবগণ, ব্যবসায়ী-কর্মজীবিসহ নানা শ্রেণীর নারী পুরুষের ঢল নামে। হাজার হাজার মানুষের উপস্হিতিতে জনসভা জনসমূদ্রে রুপ নেয়।


উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জজকোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV