1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ভোটের মাঠে এখন সুরের লড়াই, তারুণ্য ও প্রযুক্তিতে বদলে গেছে নির্বাচনী প্রচারণা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভোটের মাঠে এখন সুরের লড়াই, তারুণ্য ও প্রযুক্তিতে বদলে গেছে নির্বাচনী প্রচারণা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২৩৯ বার পঠিত

চমকপ্রদ ছন্দ, সুর আর লিরিকের থিম সং-এ ভোটারদের এখন আকৃষ্ট করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় নির্বাচনী প্রচারণায় প্রথাগত মাইকিং আর পোস্টারিংয়ের গণ্ডি পেরিয়ে যুক্ত হয়েছে নতুন মাত্রা। বাংলার চিরায়ত সৌন্দর্য আর সংস্কৃতির দৃশ্যায়নের পাশাপাশি দলগুলো এখন বেছে নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মকে। বিশেষ করে ‘জেন-জি’ বা তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে রীতিমতো সৃজনশীল প্রতিযোগিতা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। গত তিন দফায় জাতীয় নির্বাচন নিয়ে রয়েছে নানা অভিযোগ। বিনাভোটে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের নির্বাচিত হওয়া কিংবা ভোটের সম্পূর্ণ রেশ ধরা দিতে ব্যর্থ হওয়া ২০১৮ ও ২০২৪-এর নির্বাচন নিয়েও সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা মত। ভোটে উৎসব কিংবা মুখরিত সেই পরিবেশও যেন গত দেড় যুগ ধরে হারিয়ে গেছে।

যখন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রভাবক অনুপস্থিত থাকে বা প্রতিদ্বন্দ্বিতা থাকে না, তখন স্বভাবতই ভোটারদের মনোযোগ আকর্ষণে প্রার্থী ও দলগুলোর চিন্তা কমই থাকে। তবে, সময় ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পাশাপাশি বিশ্বায়নের এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম তথা ডিজিটাল মিডিয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। দলীয় থিম সং, স্বল্প দৈর্ঘ্যের ভিডিও এমনকি প্রতিপক্ষকে খোঁচা দেয়া প্যারোডি বা মক-ও দেখা যায় আজকাল। বিএনপি, জামায়াত, এনসিপিসহ আরও ছোট কিছু দল তাদের সাংস্কৃতিক অঙ্গসংগঠনের ব্যানারে বানিয়েছে এরকম অন্তত ডজনখানেক গান। তবে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করে কোনো একটি রাজনৈতিক দলের মূল থিম সং।

বিএনপি’র ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করেছে তাদের অফিসিয়াল থিম সং— ‘ভোট দিবেন কিসে, ধানের শীষে’। গানটিতে ‘সবার আগে বাংলাদেশ’সহ দলের স্লোগানগুলো ব্যবহার করা হয়েছে। আবহমান বাংলার শিল্প-সংস্কৃতি আর উন্নয়নের প্রতিশ্রুতি ফুটে উঠেছে এর প্রতিটি সুরে। ইউটিউব ও ফেসবুকে গানটি প্রকাশের পর থেকেই তা নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।

অন্যদিকে, ভিন্নধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর শাহবাগে মাদুর পেতে বসে দলের নেতাকর্মীরা সুরে সুরে প্রকাশ করেন তাদের গান— ‘ভোটের মিছিলে আমার প্রতীক শাপলা কলি’। এই থিম সং-এ ২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি, তরুণদের যাপিত জীবন এবং স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও সাধারণ মানুষের অধিকারের কথা গুরুত্ব পেয়েছে। এনসিপি নেতাদের দাবি, সাধারণ মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবিই তাদের প্রচারণার মূল হাতিয়ার।

নির্বাচনী থিম সং-এর এই প্রচারণার মিছিলে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীও। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু প্রকাশ করা হইনি তবে দলটির সমর্থক-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি থিম সং প্রচার করেছেন।

প্রযুক্তির এই নতুন জোয়ারে অংশ নিয়েছে নির্বাচন কমিশনও। ভোটারদের পুরো নির্বাচন প্রক্রিয়ায় উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকেও প্রচার করা হচ্ছে বিশেষ সচেতনতামূলক থিম সং, যেখানে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের প্রক্রিয়া দেওয়া হচ্ছে নিয়ে বিশেষ বার্তা ।

মূলত, ২৪-এর গণ-অভ্যুত্থানে উজ্জীবিত হওয়া তরুণ প্রজন্মকে লক্ষ্য করেই করা হয়েছে এবারের ডিজিটাল প্রচারণা কনটেন্টগুলো। সেই সময়ের সাহসী গান যেমন- ‘দেশটা তোমার বাপের নাকি’ কিংবা ‘তোমার বিচার করবে কে?’ এর মতো লিরিকগুলো যেমন আন্দোলনের শক্তি জুগিয়েছিল, রাজনৈতিক দলগুলো এখন ঠিক সেইরূপ শক্তিশালী লিরিক দিয়ে তরুণদের মন জয়ের চেষ্টা করছে।

শব্দদূষণ আর যানজট তৈরি করার মূলধারার প্রচারণার চেয়ে ডিজিটাল এই নতুন ধারার প্রচারণাকে স্বাগত জানিয়েছে দেশের সাধারণ মানুষও। পছন্দের প্রতীক, দল ও মার্কার প্ররাচনার সঙ্গে এই গানগুলোর চুম্বক অংশ শেয়ার দেয়ার পাশাপাশি তারা তৈরি করছে রিলস ভিডিও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV