1. admin@jtv.news : admin :
প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

 

প্রবল তুষারপাতে কুপোকাত যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডাও। দেশটির বেশিরভাগ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ ও ভারী তুষারপাত জনজীবনকে চরমভাবে বিপর্যস্ত করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবল ঠান্ডা বাতাস ও টানা তুষারপাতে সড়ক, আকাশপথ এবং বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়। 

উত্তর আমেরিকায় আঘাত হানা তুষারঝড়ের প্রভাবে রেকর্ড পরিমাণ তুষারপাতের কবলে পড়েছে দেশটি। সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ঘন বরফে ঢেকে যায় রাজধানী টরন্টোর রাস্তা।

শহরটির ডাউনটাউন এলাকায় ২৪ ইঞ্চি ও পিয়ারসন বিমানবন্দরে জমে ১৮ ইঞ্চি বরফ। গাড়ি, গাছপালা, ঘরবাড়ি সবকিছু ঢাকা পড়ে তুষারের ঘন স্তরের নিচে।

টানা তুষারঝড়ে স্থবির হয়ে পড়ে মানুষের স্বাভাবিক জীবন। এরইমধ্যে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় বিমান চলাচল।রফ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা যায় বাসিন্দাদের। প্রশাসন জানিয়েছে, সব বরফ পরিষ্কার করতে লাগতে পারে বেশ কয়েকদিন সময়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV