1. admin@jtv.news : admin :
ধানের শীষের গণজোয়ারে পরাজয়ের ভয়ে আতঙ্কগ্রস্ত একটি দল নানা ষড়যন্ত্র করছে- মীর শাহে আলম - JTV
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

ধানের শীষের গণজোয়ারে পরাজয়ের ভয়ে আতঙ্কগ্রস্ত একটি দল নানা ষড়যন্ত্র করছে- মীর শাহে আলম

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, দেশব্যাপী ধানের শীষের গণজোয়ারে একটি দল আজ পরাজয়ের ভীতি ও আতঙ্কে ভুগছে। সেই ভীতি থেকেই তারা নানা ছল-চাতুরী ও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার বিকাল ৫টায় শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ ইতোমধ্যেই ধানের শীষের পক্ষেই তাদের মন ও সিদ্ধান্ত স্থির করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছে ধানের শীষ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রায় দেওয়ার জন্য।
এসময় তিনি বলেন, দেশগঠনে জনাব তারেক রহমান বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। অথচ, অন্য একটি দলের দেশগঠনে কোন পরিকল্পনা নাই, আছে জান্নাতের টিকিট বিক্রির প্রতারণা।
এসময় ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড, স্বাস্হ্যসেবা, কর্মসংস্হানসহ তারেক রহমানের নানা পরিকল্পনা তুলে ধরে তিনি আরো বলেন, ইনশাআল্লাহ, জনগণের শক্তিতেই ধানের শীষ বিজয়ী হবে।
জনসভায় বুড়িগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV