1. admin@jtv.news : admin :
নির্বাচনে জয়ী হলে পানি ও গ্যাসের সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের সংগ্রাম থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে: মীর শাহে আলমের অনন্য রাজনৈতিক যাত্রা সফল শিল্প উদ্যোক্তা মোহাম্মদ আমিন উর রশিদ এখন খাদ্য, কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী জ্বালানি তেল সংকটের আতঙ্কে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন আমেরিকার তেহরানের বিমানবন্দরে প্রচণ্ড বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ঐতিহাসিক ৭ মার্চ আজ নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের

নির্বাচনে জয়ী হলে পানি ও গ্যাসের সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার পঠিত

‘প্রতি মাসে বিল দেয় কিন্তু পানি ও গ্যাস সঠিকভাবে পায় না’, ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

বক্তৃতায় তারেক রহমান বলেন, দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে অতীতে বাধা দেওয়া হয়েছে। এই সমস্যা সমাধান করতে হবে এবং নতুন কল-কারখানা গড়ে কর্মসংস্থান বাড়াতে হবে।

‘ঠিক একইভাবে আমাদের দেশের খাল-বিল সবগুলো শুকিয়ে গিয়েছে। ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীগুলোর প্রবাহ বন্ধ করে দেয়া হয়েছে। এই এলাকার পানির সমস্যা যেমন আমাদের সমাধান করতে হবে, তেমনি ঠিক একইভাবে সমগ্র দেশে আমাদের পানির সমস্যা সমাধান করতে হবে। সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি’, যোগ করেন তারেক রহমান।

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার জন্য উত্তরায় একটি সরকারি হাসপাতালের প্রয়োজন মনে করে বিএনপির চেয়ারম্যান বলেন, ধানের শীষ বিজয়ী হলে এ উদ্যোগ নেওয়া হবে।

এছাড়াও ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’ সফল করতে উত্তরার মানুষের ভূমিকার কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

উল্লেখ্য, এর আগে, তিনি গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV