1. admin@jtv.news : admin :
বিএনপির ঘাঁটি বগুড়া, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, জনগণকে দেখে রাখবেন: তারেক রহমান - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ মার্চ আজ নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির ঘাঁটি বগুড়া, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, জনগণকে দেখে রাখবেন: তারেক রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, এই ঘাঁটিকে দেখে রাখবেন, এই ঘাঁটির জনগণকে দেখে রাখবেন। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম।’

আজ শনিবার বেলা ১১টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় এই সভা শুরু হয়। শুরুতে স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, ‘এখানে কোনো কোনো বক্তা বলেছেন, ভোটারের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। বগুড়ার সাতটি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে।’


বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ‘অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার বগুড়া-৬ আসনে প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের না। কারণ, সারা দেশে নির্বাচনী প্রচারণায় আমাকে যেতে হচ্ছে।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের (বাদশা) সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। সভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV