1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতপণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

                                                         বিজ্ঞাপন

তিনি বলেন, স্বৈরাচার যারা পালিয়ে গেছে ৫ আগস্ট তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেরিসহ অনেকে নির্যাতিত হয়েছে। এ মানুষগুলোর আত্মত্যাগ আমাদের যদি মূল্যায়ন করতে হয়, প্রতিদান দিতে হয় তাহলে শুধু মিটিং করলে হবে না। তাদের প্রতিবাদ ছিলো অন্যায়ের বিরুদ্ধে। যে অধিকার কেড়ে নেয়া হয়েছিলো তার বিরুদ্ধে। এ অধিকারকে যদি প্রয়োগ করতে হয়, কেড়ে নেয়া অধিকার যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই ১২ তারিখে আপনাদের সোচ্চার হতে হবে। ১২ তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে তাহলে যারা আপনাদের অধিকার কেড়ে নিয়েছিলো তারা তাদের জবাব পাবে।

বিজ্ঞাপন

এসময় তারেক রহমান বলেন, আমরা যারা বিএনপি করি তারা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম, বর্ণের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মূখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্ম মূখ্য নয়।

বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে আমাদেরকে। আমাদের সকলকে এখন একসাথে কাজ করতে হবে দেশ গড়ার জন্য।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV