1. admin@jtv.news : admin :
তারেক রহমানের ক্রীড়া বিপ্লব পরিকল্পনায় তরুণ প্রজন্ম এগিয়ে যাবে—মীর শাহে আলম - JTV
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

তারেক রহমানের ক্রীড়া বিপ্লব পরিকল্পনায় তরুণ প্রজন্ম এগিয়ে যাবে—মীর শাহে আলম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, দেশগঠনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। জাতীয় উন্নয়নের পাশাপাশি ক্রীড়া খাতের আধুনিকায়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষায় ক্রীড়া বিষয় সংযুক্ত এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন।

মঙ্গলবার বিকাল ৪টায় সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর খেলার মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে পারলে তারা অপরাধ ও মাদকের পথ থেকে দূরে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান তৌফিক, বর্তমান চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV