1. admin@jtv.news : admin :
আল্লাহ পাকের দয়ার কোনো সীমা পরিসীমা কিংবা বাউন্ডারি নেই! - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

আল্লাহ পাকের দয়ার কোনো সীমা পরিসীমা কিংবা বাউন্ডারি নেই!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পঠিত

আল্লাহ তায়ালা আমাদের অনেক দয়া করে মায়া করে মানুষ বানিয়ে আশরাফুল মাখলুকাত, তার সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক তো চাইলে আপনাকে আমাকে মানুষ না বানিয়ে অন্যান্য জীবজন্তু বানিয়ে পৃথিবীতে পাঠাতে পারতেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এইজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি কিন্তু আল্লাহ পাক যে আমাদের এতো দয়া মায়া করেন তার প্রতিদান হিসেবে আমরা কি আল্লাহ তায়ালার আদেশ-নিষেধগুলো পালন করি?? আল্লাহ তা’আলা আমাদের বলেছেন হালাল পথে চলে সর্বদা হালাল রুজি রোজগার করতে, অন্যের হক না মেরে খেতে, সদা সর্বদা সত্য কথা বলতে। আমরা কতজন পেরেছি তার সেই হুকুম আহকাম গুলো মেনে চলতে?? কিন্তু তারপরেও কি আল্লাহ তায়ালা আমাদের ধ্বংস করেছেন?? তিনি চাইলেই কিন্তু পারতেন নগদ শাস্তি দিতে কিন্তু তিনি এতই দয়াশীল যে তিনি তার বান্দাদের তওবার জন্য অপেক্ষা করেন।

দুনিয়াতে অপরাধ করলে কোন মামলা হলে সেই মামলার আসামি বুঝেন মামলার কি জ্বালা সেই মামলা থেকে জামিন কিংবা খালাস পেতে হলে আইন থেকে কতগুলো শর্ত জুড়ে দেন কিন্তু আমার আপনার আল্লাহ এতই দয়াশীল যে অনেক অপরাধ করার পরেও খালেছ নিয়তে যদি তওবা করি কোন প্রকার শর্ত ছাড়াই আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেন।

ভাইয়েরা বাবারা, আসছে জিলহজ মাস! বাংলাদেশ থেকে অলরেডি একটি ফ্লাইট হজের উদ্দেশ্যে ছেরে গিয়েছে। খোদার যে খোদায়িত্ব তা বুঝতে হলে পবিত্র কাবা শরীফ নিজ চোঁখে অবলোকন করলেই অনুধাবন করা যায়। আল্লাহ পাক যেনো আমাদের সবাইকে জীবনে একবার হলেও পবিত্র কাবা ও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ পাকের সীমাহীন সেই দয়ার চাদরে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন, আমীন 🤲

প্রতি সপ্তাহের ন্যায় ০৫-০৬-২০২৬ইং রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফে বয়ান পেশ করার সময় এসব কথা বলেন!

———-আলহাজ্ব মোহাম্মদ সোহাগ,
(প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফ এবং চেয়ারম্যান মীম শরৎ গ্রুপ)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV