1. admin@jtv.news : admin :
পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

নানা জল্পনা-কল্পনা শেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তান- ভারতের বিপক্ষে খেলবে না তারা। পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে জোর আলোচনা। এর মাঝেই আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারত ম্যাচ বয়কটের কারণ জানালেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।


পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করে, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি।
আইসিসির এই সিদ্ধান্তকে ‘দ্বিমুখী নীতি’ বলে সমালোচনা করে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরই পাকিস্তান সরকার ঘোষণা দেয় যে, তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না। গত সপ্তাহে এই ঘোষণা দিলেও এবারই প্রথম এর পেছনের কারণ আনুষ্ঠানিকভাবে জানালেন শাহবাজ শরিফ।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু গত রোববার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, তারা এই ম্যাচটি খেলবে না।

এদিকে পাকিস্তানের এই কঠোর সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদী ক্ষতির’ কথা মনে করিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত পুনরায় ভেবে দেখার অনুরোধ করেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV