1. admin@jtv.news : admin :
যেসব ক্রীড়া ব্যক্তিত্বের নাম আছে এপস্টেইন ফাইলসে - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

যেসব ক্রীড়া ব্যক্তিত্বের নাম আছে এপস্টেইন ফাইলসে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

 

‘এপস্টেইন ফাইলস’ বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয়। চলতি সপ্তাহের শুরুতে, এক সময়ে যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের তদন্তের নথিপত্রের একটি বড় অংশ জনসমক্ষে প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। যেই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, অনেক রথি-মহারথির নাম।

এপস্টেইন ফাইলসে বাদ যায়নি ক্রীড়া জগতের বিখ্যাতদের নামও। ক্রিকেট, ফুটবল থেকে বাস্কেটবল কিংবা গলফ-সব ডিসিপ্লিনের অ্যাথলেটদের নামই উঠে এসেছে এই তালিকায়। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য উইক’ এপস্টেইন ফাইলসে থাকা ক্রীড়া জগতের তারকাদের নাম তুলে ধরেছে।

‘দ্য উইক’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ভারতের শচীন টেন্ডুলকারের নাম রয়েছে এপস্টেইন ফাইলসে। তবে তার রয়েছে ফাইলের ‘মোস্ট অ্যাডমায়ার্ড’ (সবচেয়ে প্রশংসিত) বিভাগে।

অন্যদিকে, বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির নামও রয়েছে এপস্টেইন ফাইলসে। শচীনের মতো তার নামও রয়েছে ফাইলের ‘মোস্ট অ্যাডমায়ার্ড’ (সবচেয়ে প্রশংসিত) বিভাগে। একই বিভাগে নাম রয়েছে সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহামের নামও।

এপস্টিনের বিশাল এই নথিতে নাম রয়েছে বাস্কেটবল এবং গলফ জগতের দুই কিংবদন্তি মাইকেল জর্ডান ও টাইগার উডসের নামও। টাইগার উডসের নাম একটি ইমেইল তালিকার সূত্রে এসেছে, অন্যদিকে মাইকেল জর্ডানের নাম এসেছে বারাক ওবামার দেওয়া তার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল’ সংক্রান্ত তথ্যের কারণে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV