1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জিয়াউলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

জিয়াউলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৮ বার পঠিত

শতাধিক গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া। বিচারপতি গোলাম মতুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার প্রথম দিনের সাক্ষ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সেনা সদস্যদের মধ্যে গুম ও খুনের মানসিকতা কিভাবে তৈরি হলো তার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন। জবানবন্দিতে তিনি বলেন, সেনাবাহিনীতে খুনের ঘটনা নতুন নয়, স্বাধীনতার পর থেকেই এটি ছিলো। এছাড়া র‌্যাব গঠনের আগে অপারেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িত সেনা সদস্যদের দায়মুক্তি দেয়ার সমালোচনা করে তিনি বলেন, এই দায়মুক্তিই ছিল হত্যার লাইসেন্স প্রদান করা।

র‌্যাবে পুলিশের সঙ্গে সেনা সদস্যদের যুক্ত করার সিদ্ধান্তও ভুল ছিল বলে উল্লেখ করেন তিনি। জবানবন্দিতে তিনি বলেন, বেনজীর আহমেদ র‍্যাব ডিজি ও জিয়াউল আহসান এডিজি হওয়ার পর বিচারবহির্ভূত কার্যক্রম বাড়তে থাকে।

বিডিআর হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত ও আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয় বলেও ট্রাইব্যুনালকে জানান ইকবাল করিম ভূইয়া। তখন নানা প্রকল্পে সেনা সদস্যদের নিয়োগ দিয়ে দুর্নীতিগ্রস্ত করা হয় বলেও অভিযোগ তার।

এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ডিপ স্টেট তৈরি করে নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতেন বলেও ট্রাইব্যুনালকে জানান সাবেক এই সেনাপ্রধান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV