1. admin@jtv.news : admin :
ঢাকায় জামায়াত আমিরের যেসব জনসভা আজ - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট নিয়ে হাইকোর্টের রুল: জুলাই সনদের ভবিষ্যৎ কী?

ঢাকায় জামায়াত আমিরের যেসব জনসভা আজ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২০ বার পঠিত

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। বিশেষ করে সারা দেশে গণসংযোগ শেষে এবার ঢাকায় শেষ দিনে বড় ধরনের গণসংযোগের পরিকল্পনা গ্রহণ করেছে তারা। সোমবার (৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমিরও করবেন বেশ কয়েকটি জনসভা।

এদিন ঢাকা-১৩ আসনে নির্বাচনী গণসংযোগ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এখানে জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচারণা চালাবেন তিনি।

এরপর বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে সভা করবেন জামায়াত আমির। পরে সন্ধ্যায় দোহার যাবেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, প্রার্থীদের সব ধরনের ভোটের প্রচারণা আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV