1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ভোটের মাঠ মনিটরিং করবে বিমানবাহিনীর ইউএভি - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

ভোটের মাঠ মনিটরিং করবে বিমানবাহিনীর ইউএভি

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মানুষবিহীন আকাশযান (ইউএভি) ভোটের মাঠ মনিটরিং করবে। এক্ষেত্রে দেশের আকাশসীমার মধ্যে সার্বক্ষণিক নজরদারি করবে এই যান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।

তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমান বাহিনী বদ্ধপরিকর। সারাদেশে মোট ৩৭৩০ জন বিমানবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। বিমান বাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে সারাদেশে হেলিকপ্টার, পরিবহন বিমান ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য আইএসআর রোল এ একাধিক ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকল) মোতায়েন করা হয়েছে।

 

এই ইউএভি আকাশ থেকে ভূমিতে অবস্থান পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী ভূমিতে অবস্থানকৃত আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ে পরিস্থিতি মোকাবিলায় দিকনির্দেশনা দিতে সক্ষম। মোতায়েন করা ইউএভি সমূহ বাংলাদেশের আকাশসীমা রক্ষার এক কৌশলগত সম্পদ, যা বর্তমানে মোতায়েন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে এক নির্দেশনায় ইতোমধ্যে বিমানবাহিনীকে আকাশ থেকে ভোটের মাঠের লাইভ ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দপ্তরের দেখানোর জন্য বলেছে ইসি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV