বাংলাদেশের ক্রীড়াঙ্গনের গর্ব, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা খেলোয়াড় আমিনুল হক-কে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক এবং মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

এক অভিনন্দন বার্তায় ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ বলেন, বাংলাদেশের ফুটবল ইতিহাসে আমিনুল হক একটি উজ্জ্বল নাম। খেলোয়াড়ি জীবনে তিনি যে নিষ্ঠা, দক্ষতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন, তা দেশের ক্রীড়াঙ্গনে অনুকরণীয় হয়ে আছে। তাঁর মতো অভিজ্ঞ ও জনপ্রিয় ক্রীড়াবিদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় দেশের যুবসমাজ ও ক্রীড়া উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন মাঠের অভিজ্ঞতা, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব এবং খেলাধুলার বাস্তব সমস্যাগুলো সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান থাকার কারণে আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সক্ষম হবেন। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া উন্নয়নে তাঁর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মোহাম্মদ সোহাগ উল্লেখ করেন, দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নৈতিকতা ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে আমিনুল হকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শিতা বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
শেষে তিনি নবনিযুক্ত প্রতিমন্ত্রী আমিনুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং তাঁর হাত ধরে দেশের ক্রীড়াঙ্গনে নতুন সাফল্যের অধ্যায় রচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।